মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মসজিদে নববিতে দর্শনার্থীদের সেবার পরিধি বাড়াল সৌদি কর্তৃপক্ষ

  • হালনাগাদ সময় : ১২:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মদিনার মসজিদে নববিতে মুসল্লি ও উমরা পালনকারীদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে সেবার পরিধি সম্প্রসারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র এই মসজিদে ইবাদত ও জিয়ারতে আসা দেশি-বিদেশি দর্শনার্থীদের সুবিধার্থে কোরআন শরিফের অতিরিক্ত কপি, জমজমের পানি সরবরাহ, শীতলীকরণ ব্যবস্থা এবং ধর্মীয় নির্দেশনামূলক সেবা আরও জোরদার করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সেবা কার্যক্রম পরিচালনা করছে।

সেবার অংশ হিসেবে মসজিদে নববির প্রাঙ্গণে শীতলীকরণ ব্যবস্থা চালু রাখা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ছায়ার জন্য বিশেষ ছাউনি এবং মিস্ট ফ্যানের মাধ্যমে শীতল বাতাস তৈরির ব্যবস্থা করা হয়েছে। গরমের অস্বস্তি কমিয়ে ইবাদতে মনোযোগী হতে মুসল্লিদের সহায়তা করাই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়া মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় পবিত্র কোরআনের অতিরিক্ত কপি এবং জমজমের পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দর্শনার্থীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান এবং বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় নির্দেশনামূলক সেবাও সম্প্রসারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, মসজিদে নববিতে আগত মুসল্লি ও উমরা পালনকারীদের সেবার মান উন্নয়ন এবং ইবাদত সহজ করাই এসব উদ্যোগের লক্ষ্য। মুসল্লিদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার সক্ষমতা ও ব্যবস্থাপনা সমন্বয় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদে নববিতে দর্শনার্থীদের সেবার পরিধি বাড়াল সৌদি কর্তৃপক্ষ

হালনাগাদ সময় : ১২:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬