মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নারী ক্রিকেটে নিরাপত্তা ও মাতৃত্বকালীন সুবিধার নতুন নীতিমালা

  • হালনাগাদ সময় : ১২:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী ক্রিকেটে পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন অভিযোগ কমিটি গঠন এবং মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, নারী ক্রিকেটারদের যেকোনো অভিযোগের সুরাহা করতে বোর্ডের প্রভাবমুক্ত একটি স্বাধীন কমিটি কাজ করবে। এছাড়া গর্ভধারণ, মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মের পর পুনরায় ক্রিকেটে ফেরার প্রক্রিয়া নিয়ে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর নারী ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে সামনে আসে। বিসিবি সভাপতি জানান, অভিযোগ কমিটিতে বোর্ডের কোনো পরিচালক বা সদস্য নেই, যাতে তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ে। তিনি বলেন, ‘আমরা একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠন করেছি। কোনো নারী ক্রিকেটার হয়রানির শিকার হলে তিনি কোথায় যোগাযোগ করবেন, তা এখন সুনির্দিষ্ট করা হয়েছে।’

তামিম ইকবালের মতে, নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বোর্ডের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ‘জাহানারার ঘটনার পর থেকেই আমরা এমন একটি স্বাধীন ব্যবস্থার কথা ভাবছিলাম, যার সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্ততা থাকবে না। মেয়েদের ক্রিকেটে আসার ক্ষেত্রে পরিবারের আস্থা অর্জন করা জরুরি।’

নিরাপত্তার পাশাপাশি নারী ক্রিকেটারদের ক্যারিয়ারের স্থায়িত্ব রক্ষায় মাতৃত্বকালীন সুবিধা নিয়ে নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে। এর আওতায় একজন নারী ক্রিকেটার মা হওয়ার সিদ্ধান্ত নিলে তার আর্থিক সুবিধা, ছুটির মেয়াদ এবং মাঠে ফেরার প্রক্রিয়া স্বচ্ছভাবে নির্ধারিত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নারী ক্রিকেটে নিরাপত্তা ও মাতৃত্বকালীন সুবিধার নতুন নীতিমালা

হালনাগাদ সময় : ১২:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬