মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি না করার জন্য বাড়ির মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করেছেন, কোনো বাড়ির মালিক এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার বিকেলে সাভার পৌরসভায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলমান রয়েছে, এমতাবস্থায় বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। নাশকতার মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬