মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

  • হালনাগাদ সময় : ১২:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে একজনকে গোপালগঞ্জে এবং অন্যজনকে চুয়াডাঙ্গায় দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

হালনাগাদ সময় : ১২:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬