মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেললেও রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক থামছে না। এবার ছবিটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
সংগঠনটির অভিযোগ, ছবিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
তাদের দাবি, রাবণকে দলিত ও শোষিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ভক্তিমূলক অধ্যায় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ প্রথম পর্ব গত ৫ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ব্যবসাসফল হলেও বিভিন্ন মহล থেকে এর বিষয়বস্তু নিয়ে নানা সমালোচনা তৈরি হয়েছে।


























