মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে নাশকতার চেষ্টা

  • হালনাগাদ সময় : ১২:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার মাধ্যমে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। পরে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে তিনি আগুন দেখতে পান। এক ব্যক্তির চিৎকারে রেলওয়ের এক কর্মীসহ তিনি আগুন নেভাতে এগিয়ে যান। বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ ও বোতল পাওয়া যাওয়ায় এটি পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

প্রক্টর অধ্যাপক কামরুল ইসলাম বলেন, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্টেশন এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে। ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় নিরাপত্তার ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে নাশকতার চেষ্টা

হালনাগাদ সময় : ১২:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬