মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভালুকায় মহাসড়কে নামলেন শ্রমিকরা, কারখানা এক দিন বন্ধ ঘোষণা

  • হালনাগাদ সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানা এক দিনের ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে দুপুর দুইটার দিকে আইডিয়া মোড় এলাকার পিএ নীট কারখানার শ্রমিকেরা বের হয়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ, বিজিবি ও ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ মিনিটের চেষ্টায় শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ বিকেলে ছুটি ঘোষণা করে এবং বুধবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভালুকায় মহাসড়কে নামলেন শ্রমিকরা, কারখানা এক দিন বন্ধ ঘোষণা

হালনাগাদ সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬