মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৫ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ব্যবসায়িক সংকট নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

  • হালনাগাদ সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ব্যবসায়িক জটিলতা, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি আল্লাহর ওপর ভরসা রাখার বার্তা দিয়েছেন।

অনন্ত জলিল পোস্টে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ উল্লেখ করে লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’। তিনি যারা তাঁর জন্য দোয়া করছেন এবং ইতিবাচক বার্তা দিচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে যারা টিআরপির জন্য তাঁকে নিয়ে ভিত্তিহীন কনটেন্ট তৈরি করছেন, তাদের জন্য তিনি হেদায়েত কামনা করেছেন।

সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা চলছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর গণমাধ্যমে উঠে এসেছে। পাশাপাশি তাঁর কয়েকটি কারখানা বন্ধ ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই তিনি এই বার্তা দিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্যবসায়িক সংকট নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

হালনাগাদ সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬