মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪০ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘আনন্দ অশ্রু’

  • হালনাগাদ সময় : ০৬:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নায়ক সাইমন সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং নায়িকা মাহিয়া মাহি রয়েছেন কলকাতায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার (১৩ নভেম্বর) দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’।

প্রেমের গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদ জামান ও নির্মাতা নিজেই। সিনেমার গল্প আবর্তিত হয়েছে বিয়ের পরবর্তী জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে। এতে সাইমন ও মাহির পাশাপাশি শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ আকিব ও চিকন আলী অভিনয় করেছেন। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে। সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত আছেন সাইমন।

এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছিলেন এই জুটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার জন্য সাইমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছিলেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সাইমন সাদিক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং এরপর আর দেশে ফেরেননি। অন্যদিকে, রাজনীতিতে সক্রিয় হওয়া মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর পাওয়া যায়। দেশের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সিনেমার প্রচার চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটির একই নামের একটি জনপ্রিয় সিনেমা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘আনন্দ অশ্রু’

হালনাগাদ সময় : ০৬:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬