দাম্পত্য টানাপোড়েন ও সম্পর্কের গুঞ্জন নিয়ে চলমান আলোচনার মাঝেও সম্পূর্ণ নীরবতা পালন করছেন অভিনেত্রী সাবিলা নূর। কোনো বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করে তিনি বরং নিজের পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে তিশা নামের এক নারী গণমাধ্যমে দাবি করেন, সাবিলা নূরের কারণে তার দীর্ঘদিনের প্রেম ও বিয়ে ভেঙে গেছে। তবে এই অভিযোগের বিষয়ে সাবিলা নূর, তার স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা সংশ্লিষ্ট চিত্রগ্রাহকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ব্যক্তিগত জীবনের বিতর্কিত আলোচনার মধ্যেই সাবিলা নূর বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং নতুন সিনেমার প্রচারণায় সরব রয়েছেন। তিনি বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করা এই অভিনেত্রী তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

























