মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিক

  • হালনাগাদ সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১৫টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকসহ ১৫টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষে আহত শতাধিক

হালনাগাদ সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬