মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১২ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক, অস্থিরতা নিরসনে বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিক বিক্ষোভের মুখে জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ আজ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলটিতে বেশ কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে জামগড়া ও নরসিংহপুর এলাকার ৫-৬টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন, তবে পুলিশের তৎপরতায় তারা পিছু হটেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় স্থিতিশীল। তিনি বলেন, ‘শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবেই কাজে যোগ দিচ্ছেন। কিছু কারখানায় শ্রমিকরা বেরিয়ে গেলেও আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি। বাইরের কোনো মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, যা আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি।’

পুলিশ সুপার আরও জানান, ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে ফোর্স পেট্রোলিং জোরদার করা হয়েছে এবং শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক, অস্থিরতা নিরসনে বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬