মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪০ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

  • হালনাগাদ সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং সন্ত্রাস বিরোধী আইনের আসামিরা রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান পাটওয়ারী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার রাতে তাকে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মনিরুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে সরব ছিলেন বলে জানা গেছে।

জেলা পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কমলনগর থেকে ১৪ জন, সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জে ৪ জন এবং রায়পুরে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে এই অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

হালনাগাদ সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬