মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, ইয়েমেনে বিমান হামলা

  • হালনাগাদ সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সোমবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এ হামলায় হুথিরা ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। হামলার আগে আবহা, খামিস মুসাইত, তাইফ ও নাজরান এলাকায় জারি করা সম্ভাব্য হামলার সতর্কতা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। সাধারণ নাগরিকদের কোনো ধরনের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার আগে লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের হোদেইদা প্রদেশের গুরুত্বপূর্ণ রাস ইসা বন্দর ও বাজিল জেলার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি জোট। হুথি বিদ্রোহীদের দাবি, এ হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, বেসামরিক বন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটিকে সৌদি জোটের অব্যাহত যুদ্ধাপরাধের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

03 November 2026

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, ইয়েমেনে বিমান হামলা

হালনাগাদ সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬