মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৩ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দীর্ঘ বিরতির পর ভৌতিক সিনেমায় ফিরছেন কঙ্গনা রানাওয়াত

  • হালনাগাদ সময় : ১১:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দীর্ঘ বিরতি শেষে আবারও ভৌতিক সিনেমায় দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর এবার নতুন হরর সিনেমা ‘স্ক্যারি পিকচার’-এর মাধ্যমে এই ঘরানায় ফিরছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ভারতের দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। হিন্দিতে নির্মিত হতে যাওয়া ‘স্ক্যারি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ছবিতে যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে রানা দগ্গুবতির ঘোষণার ভিডিওবার্তাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এরপর থেকেই ছবিটি নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সম্পর্কে রানা দগ্গুবতি জানান, এটি পুরোপুরি ভৌতিক ঘরানার সিনেমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন তার বন্ধু রবি বাবু। তেলুগু চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় ভৌতিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। তবে ‘স্ক্যারি পিকচার’ হতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে তার প্রথম কাজ।

রানা আরও জানান, ছবিটির বিষয়ে আগে কোনো হিন্দি সংবাদমাধ্যমকে তথ্য দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম প্রকল্পটির ঘোষণা দেওয়া হলো। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির নির্মাণকাজ পরিচালিত হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর দীর্ঘ সময় ভৌতিক ঘরানার সিনেমায় দেখা যায়নি কঙ্গনা রানাওয়াতকে। এবার ‘স্ক্যারি পিকচার’-এর মধ্য দিয়ে আবারও সেই ঘরানায় ফিরছেন এই তারকা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল ও এলিজা জামান

03 November 2026

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কমনওয়েলথের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দীর্ঘ বিরতির পর ভৌতিক সিনেমায় ফিরছেন কঙ্গনা রানাওয়াত

হালনাগাদ সময় : ১১:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬