মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৪ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁদপুরে একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তরে একাধিক খুন, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাজীবাড়ীর মো. হান্নান গাজীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক মারাত্মক অপরাধের মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে বিশেষ আভিযানিক দল এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশ মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব: ডিএসসিসি

04 November 2026

মার্কিন সিনেটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁদপুরে একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি নাহিদ গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬