মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় ভুয়া মামলা করায় বাদীর ৭ দিনের কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের ঘটনায় বাদী মোছা. নুরহাত জাহান লিজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুরহাত জাহান লিজা গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুল হক সরকারের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, লিজা ভুয়া জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে তৌফিক হাসানসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। শুনানির সময় দাখিল করা জন্মনিবন্ধন ও কাবিননামা জাল প্রমাণিত হয়। কাবিননামায় দেনমোহরের অঙ্কের সঙ্গে কথায় লেখা টাকার পরিমাণের অসংগতি, কাজীর স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন ত্রুটি পাওয়া যায়।

পরে মামলাটি বাতিল করে তৌফিক হাসান, মো. আনোয়ার হোসেন ও মোছা. টপি বেগমকে বেকসুর খালাস দেন আদালত। তাঁদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ মিয়াপাড়া গ্রামে।

জাল নথি তৈরি করে প্রতারণামূলকভাবে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাদীপক্ষের আইনজীবী ক্ষমা প্রার্থনা করায় তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন আদালত।

গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সহকারী এপিপি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘অন্যকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে মামলাটি করা হয়েছিল, যা আদালতে প্রমাণিত হয়েছে। এ ধরনের ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ন্যায়বিচার করেছেন।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

03 November 2026

ইউনিয়ন পরিষদে দফাদারের নতুন নাম হলো ‘গ্রাম পুলিশ প্রধান’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় ভুয়া মামলা করায় বাদীর ৭ দিনের কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৩:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬