মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৪ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর: নারী আসামির জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

  • হালনাগাদ সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারী আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। মারধরের শিকার মো. রাসেল হোসেন জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশ ও আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ নভেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার একটি শিল্প কারখানায় চাঁদা দাবির জেরে জান্নাতুল হুমায়রা ও তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে হামলা চালায়। এ ঘটনায় রাসেল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। গতকাল মামলার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর জান্নাতুল হুমায়রা ও তার দলবল হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মারে।

ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জান্নাতুল হুমায়রাকে আটক করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে মারধরের বিষয়টি স্বীকার করায় বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রিশাদ রেজওয়ান বাবু বলেন, আদালত প্রাঙ্গণ বিচারপ্রার্থী মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা। সেখানে একজন মামলার বাদীর ওপর হামলার ঘটনা অত্যন্ত আশঙ্কাজনক ও নিন্দনীয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর: নারী আসামির জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

হালনাগাদ সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬