মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সন্ত্রাসবিরোধী মামলায় যুব মহিলা লীগ নেত্রী পল্লবীর চারদিনের রিমান্ড

  • হালনাগাদ সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, চীন থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্ত ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে রিমান্ডের আবেদন করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সন্ত্রাসবিরোধী মামলায় যুব মহিলা লীগ নেত্রী পল্লবীর চারদিনের রিমান্ড

হালনাগাদ সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬