মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

  • হালনাগাদ সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্শাল আর্ট ও চলচ্চিত্র জগতের অবিস্মরণীয় এক নাম ব্রুস লি। অভিনয়, অসাধারণ শারীরিক দক্ষতা এবং নিজস্ব মার্শাল আর্ট দর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অ্যাকশন সিনেমার জগতে নতুন ধারা তৈরি করা এই কিংবদন্তির জন্মদিন আজ।

১৯৪০ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ব্রুস লি। তাঁর প্রকৃত নাম লি জুন-ফান। বাবা লি হোই-চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার শিল্পী। যুক্তরাষ্ট্রে জন্ম হলেও শৈশবের বেশির ভাগ সময় কেটেছে হংকংয়ে। মাত্র তিন মাস বয়সে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে শিশুশিল্পী হিসেবে হংকংয়ের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এবং মাত্র ১৮ বছর বয়সের মধ্যেই ২০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টের প্রতিও ছিল তাঁর গভীর আগ্রহ। মাত্র ১৩ বছর বয়সে উইং চুন শেখা শুরু করেন ব্রুস লি। তাঁর শিক্ষক ছিলেন বিখ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক ইপ ম্যান। দীর্ঘদিনের অনুশীলন ও সাধনার মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ মার্শাল আর্টিস্ট হিসেবে গড়ে তোলেন তিনি। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে ফিরে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়াশোনা করেন এবং পাশাপাশি মার্শাল আর্ট শেখানো শুরু করেন। ১৯৬৬ সালে টেলিভিশন সিরিজ ‘দ্য গ্রিন হর্নেট’-এ কেটো চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

মার্শাল আর্টের প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের দর্শন ও কৌশলের সমন্বয়ে গড়ে তোলেন ‘জিত কুনে ডো’। তাঁর এই দর্শনে নির্দিষ্ট কোনো পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিস্থিতি অনুযায়ী কার্যকর কৌশল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ১৯৭০-এর দশকে হংকংয়ে ফিরে অভিনয় করেন ‘দ্য বিগ বস’, ‘ফিস্ট অব ফিউরি’ ও ‘দ্য ওয়ে অব দ্য ড্রাগন’-এর মতো জনপ্রিয় সিনেমায়। এসব চলচ্চিত্র তাঁকে এশিয়াজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর হলিউড ও হংকংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এন্টার দ্য ড্রাগন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করে। তবে সিনেমাটি মুক্তির আগেই ১৯৭৩ সালের ২০ জুলাই, মাত্র ৩২ বছর বয়সে হংকংয়ে মৃত্যুবরণ করেন ব্রুস লি। তাঁর আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও চলচ্চিত্র ও মার্শাল আর্টে ব্রুস লির অবদান আজও স্মরণীয়। তাঁর অভিনয়শৈলী, দ্রুতগতির লড়াইয়ের কৌশল এবং নিজস্ব দর্শন পরবর্তী প্রজন্মের অসংখ্য অভিনেতা ও মার্শাল আর্টিস্টকে অনুপ্রাণিত করেছে। মৃত্যুর পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে ভক্তদের কাছে আজও সমান জনপ্রিয় এই কিংবদন্তি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

27 November 2026

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

হালনাগাদ সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬