দেশের গরুর মাংস মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে সরকার আয় ও কর্মসংস্থান বাড়াতে চায়।
শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে ৩০৯ কোটি টাকা আয় হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।


























