মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নতুন লুকে সাই পল্লবী, মণি রত্নমের সিনেমায় চমক

  • হালনাগাদ সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী আবারও দর্শকদের মাঝে হাজির হলেন এক নতুন রূপে। ছোট চুলে অন্তঃসত্ত্বা নারীর সাজে তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা। মণি রত্নমের আগামী ছবি ‘ইঞ্জি ভেল্লাম’-এর ‘আচ্চি আচ্চি’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

গানটিতে মাতৃত্বের আনন্দ ও জীবনের নতুন অধ্যায়ের অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। তাঁদের প্রেম ও সংসারের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। তবে নির্মাতারা এখনো ছবির বিস্তারিত কাহিনি নিয়ে মুখ খোলেননি।

গানটির সুর করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এবং কথা লিখেছেন ইলাঙ্গো কৃষ্ণন। কণ্ঠ দিয়েছেন বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাস। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অবিক মুখোপাধ্যায় এবং সম্পাদনায় রয়েছেন শ্রীকর প্রসাদ। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইঞ্জি ভেল্লাম’।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নতুন লুকে সাই পল্লবী, মণি রত্নমের সিনেমায় চমক

হালনাগাদ সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬