মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪২ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্রিকেট, ফুটবল ও হকির জমজমাট লড়াই: দেখে নিন আজকের টিভি সূচি

  • হালনাগাদ সময় : ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আজ ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ব্যস্ততম দিন। ক্রিকেট, ফুটবল ও হকি—তিন অঙ্গনেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দেশের ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের চারটি ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-খুলনা, ঢাকা-বরিশাল এবং রংপুর-রাজশাহীর ম্যাচগুলো বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে।

ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১০ মিনিটে মুখোমুখি হবে মেলবোর্ন স্টারস ও পার্থ স্করচার্স। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ চ্যানেলে। এছাড়া এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে আজ শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ঠাসা সূচি। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আল নাসরের মুখোমুখি হবে পাখতাকোর। রাতে ইউরোপিয়ান লিগগুলোতে রয়েছে টানটান উত্তেজনা। ইতালিয়ান সিরি ‘আ’তে রাত ১১টা ৩০ মিনিটে সাসুলোর প্রতিপক্ষ ফিওরেন্তিনা এবং রাত ১টা ৪৫ মিনিটে পার্মার বিপক্ষে মাঠে নামবে আতালান্তা। একই সময়ে ফরাসি লিগ ওয়ানে লোরিয়েন্ত লড়বে ব্রেস্তের বিপক্ষে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ২টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। একই সময়ে স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভোর প্রতিপক্ষ ওসাসুনা। হাইভোল্টেজ নিউক্যাসল-এভারটন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্রিকেট, ফুটবল ও হকির জমজমাট লড়াই: দেখে নিন আজকের টিভি সূচি

হালনাগাদ সময় : ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬