ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ ফেরাতে ও প্রবাসীদের নিরাপত্তায় সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননসহ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি জানান, সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা দিপালী খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননস্থ বাংলাদেশ মিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্কারদিয়া গ্রামে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থার কারণে বর্তমানে লেবাননে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে, ফলে মরদেহ আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সকল রেমিট্যান্স যোদ্ধা চাকরি হারিয়ে দেশে ফিরছেন, তাদের পুনর্বাসনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সরকার সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ ফেরাতে ও প্রবাসীদের নিরাপত্তায় সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬