ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঢাকার ৭ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীতে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এখন থেকে ঢাকার সাতটি নির্দিষ্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ ব্যবহার করা বাধ্যতামূলক। রোববার থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তেল বিতরণ ব্যবস্থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা। প্রাথমিকভাবে দুটি স্টেশনে পরীক্ষা চললেও এখন তেজগাঁও, আসাদগেট, মহাখালী, শাহবাগ, নিকুঞ্জ এবং কল্যাণপুরের সাতটি পাম্পে এই সেবা চালু করা হয়েছে। এসব স্টেশনে বর্তমানে শুধুমাত্র ফুয়েল পাসের মাধ্যমেই পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে।

মূলত পাম্পগুলোতে দীর্ঘ যানজট কমানো এবং একই ব্যক্তির বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি রোধ করতেই এই ব্যবস্থা। এই অ্যাপটি বিআরটিএ-র কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোডটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে এই ডিজিটাল সুবিধা সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঢাকার ৭ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

আপডেট সময় : ০১:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬