ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পাকিস্তান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধিদল

দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই দলে নেতৃত্ব দিচ্ছিলেন।

আলোচনায় অংশ নেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইতোমধ্যে পাকিস্তান ত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলি মেনে না নেওয়ায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে।

সূত্রমতে, আলোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো পক্ষই নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসেনি। ফলে বৈঠকটি পুরোপুরি ব্যর্থ না হলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তারা ভবিষ্যতেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

পাকিস্তান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধিদল

আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬