ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এপ্রিলের শেষ সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন চলাচল

গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহেই চালু হতে যাচ্ছে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন সার্ভিস। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা. কেএম বাবর এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। ট্রেনটি চালু হলে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডা. বাবর আরও জানান, পহেলা বৈশাখ থেকে ঢাকা-বেনাপোলগামী ট্রেনটি মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে। অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং পৌরসভার বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এপ্রিলের শেষ সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন চলাচল

আপডেট সময় : ১০:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬