ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বকেয়া অবসর ও কল্যাণ ভাতার দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ-মানববন্ধন

উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও দীর্ঘ সাত বছর ধরে অবসর ও কল্যাণ ভাতা না পাওয়ায় বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কয়েকশ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী। শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষকরা জানান, তাদের কষ্টের উপার্জিত অর্থ থেকে প্রতি মাসে ১০ শতাংশ কেটে রাখা হলেও অবসরের পর সেই টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। অর্থাভাবে অনেক শিক্ষক বিনা চিকিৎসায় মারা গেছেন এবং অনেকে মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বকেয়া অবসর ও কল্যাণ ভাতার দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ-মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬