ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা: শহীদ পরিবারের অনুরোধে কর্মসূচি স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শনিবার বিকেল ৩টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যদের অনুরোধে ডাবের পানি পান করে তারা অনশন ভাঙেন। অনশন ভাঙানোর সময় শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবাসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। অনশন ভাঙার পরপরই দীর্ঘ সময় অভুক্ত থেকে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা তাদের অনশন চালিয়ে যাচ্ছিলেন।

গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম এই অনশন শুরু করেন। পরে তার সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ যোগ দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা। অনশন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্রনেতারা এসে সংহতি প্রকাশ করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা: শহীদ পরিবারের অনুরোধে কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬