ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রেখে নতুন দেশ গড়ার প্রত্যয় রেল প্রতিমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে নতুনভাবে সাজাতে হবে। শনিবার রাজধানীর মুগদার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, এখন থেকে স্কুল-কলেজে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার বা ফেস্টুন রাখা যাবে না। নির্বাচনের পর সব রাজনৈতিক প্রচারণা সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা বাজারের হালখাতা: নতুন খাতা, পুরনো হিসাবের টানাপোড়েন

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রেখে নতুন দেশ গড়ার প্রত্যয় রেল প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬