রাজধানী ঢাকায় বিদায় নিচ্ছে বৃষ্টি, আর পাল্লা দিয়ে বাড়ছে গরম। মাত্র এক দিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদে দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কমে আসায় আকাশ পরিষ্কার হচ্ছে, যার ফলে সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে আসছে। গত শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ গত ৩৬ ঘণ্টায় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে।
রিপোর্টারের নাম 





















