ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট প্রথা চিরতরে নির্মূল করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা করেছেন যে, দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। শনিবার সকালে সিলেটে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বাজার থেকে সিন্ডিকেট শব্দটি মুছে দিতে সরকার বদ্ধপরিকর।

সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হওয়া এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে সপ্তাহে অন্তত একদিন এমন হাট পরিচালনার ব্যবস্থা করা হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান এবং ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে তাজা পণ্য ক্রয় করতে পারেন।

বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানিনির্ভর পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পুরো সাপ্লাই চেইন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মডেলের আওতায় আনা হবে। এতে সরকারের বাজার তদারকি আরও সহজ হবে। এছাড়া টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমানে বছরে প্রায় ৩৩০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে কম মূল্যে খাদ্য সরবরাহের জন্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট প্রথা চিরতরে নির্মূল করা হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬