ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জনের মৃত্যু: প্রাণঘাতী হয়ে উঠছে মোটরসাইকেল

দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল থামছেই না। সদ্য সমাপ্ত মার্চ মাসে সারাদেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট নিহতের বড় একটি অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। মার্চ মাসে ২১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩৮.৩৪ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৭৯ জন পথচারী এবং ৬৬ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন। একই সময়ে রেল ও নৌ-পথেও উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে; যেখানে রেল দুর্ঘটনায় ৬৭ জন এবং নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ২৯.৬৮ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে এবং ৪৫.৮৩ শতাংশ আঞ্চলিক সড়কে ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ক্রমবর্ধমান এই সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জনের মৃত্যু: প্রাণঘাতী হয়ে উঠছে মোটরসাইকেল

আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬