ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু দুদিনের রাষ্ট্রীয় সফরে লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করেন। পরিস্থিতি বিবেচনায় সেখান থেকেই তাকে পুনরায় আকাশপথে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬