ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রংপুরে জ্বালানি সংকট তীব্র: পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বিপাকে সাধারণ মানুষ

রংপুর বিভাগে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত দেড় মাস ধরে চলা এই সংকটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তেল সরবরাহের সরকারি সিদ্ধান্তের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। ফলে অনেকেই তাদের দৈনন্দিন যাতায়াত ও যানবাহন চালানো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই অঞ্চলে ডিজেল, পেট্রোল ও অকটেনের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। প্রতিদিন ১০ লাখ লিটার ডিজেলের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ লিটার। পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে এই ঘাটতি আরও প্রকট। পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না। এদিকে তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পেশাজীবী ও সাধারণ মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

রংপুরে জ্বালানি সংকট তীব্র: পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বিপাকে সাধারণ মানুষ

আপডেট সময় : ১০:০০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬