অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ তাদের কার্যকারিতা হারিয়েছে। জাতীয় সংসদে নির্ধারিত সময়ের মধ্যে এসব অধ্যাদেশ অনুমোদিত না হওয়ায় আজ থেকে এগুলো আর কার্যকর থাকছে না। এর মধ্যে আলোচিত গণভোট অধ্যাদেশ এবং পুলিশ কমিশন অধ্যাদেশও রয়েছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে বিল আকারে পাস করে বৈধতা দিয়েছে সংসদ।
সংসদীয় কার্যবিবরণী অনুযায়ী, টানা ছয় দিনের অধিবেশনে মোট ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত অল্প সময়ে এত অধিক সংখ্যক বিল পাসের ঘটনা নজিরবিহীন। তবে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে শেষ হওয়া এই অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের সুরক্ষা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
আইন অনুযায়ী, সংসদ শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো নিষ্পত্তি করার বাধ্যবাধকতা ছিল। গতকাল ছিল সেই সময়সীমার শেষ দিন। গণভোট ও দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অধ্যাদেশগুলোর সুরাহা না হওয়ায় এসবের অধীনে পরিচালিত বিগত কার্যক্রমের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 






















