ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড় ধরনের নাশকতার ছক বানচাল: বিপুল পরিমাণ মাইন ও বিস্ফোরক উদ্ধার

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি শক্তিশালী অ্যান্টি-পার্সোনেল মাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিজিবির ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির টারগুপাড়া সীমান্ত সড়ক সংলগ্ন শূন্য লাইনের কাছাকাছি পাহাড়ি এলাকায় সন্দেহভাজন চার-পাঁচজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি ব্যাগ ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাঁচটি মাইন, পাঁচটি আইইডি, মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল, মোবাইল ফোন এবং সিভিল পোশাক জব্দ করা হয়।

একই দিনে পৃথক অভিযানে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্যরা বাইশফাঁড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রামের বিভাগীয় ল্যাবে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে সীমান্তে এমন কড়া নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বড় ধরনের নাশকতার ছক বানচাল: বিপুল পরিমাণ মাইন ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ১২:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬