ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা বা ‘রেজ্যুলেশন’ প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরে সেনাপ্রধান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিশেষ করে দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেনাপ্রধানের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬