ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরির সময় আটক ৫, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

খুলনার খালিশপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর ভেতর থেকে ট্যাংক লরিযোগে অকটেন পাচারের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার এনএসআইয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে লরির চালক ও হেল্পারসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল বলে জানা গেছে।

অভিযান পরবর্তী সময়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন। তিনি অপরাধীদের ১০ হাজার টাকা জরিমানা করেন এবং পাচারকৃত চোরাই তেল জব্দ করার নির্দেশ দেন। জানা গেছে, মাগুরার একটি পেট্রোল পাম্পের জন্য নির্ধারিত তেল ড্রামে ভরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল এই চক্রটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরির সময় আটক ৫, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬