ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘এটি শাহবাগ নয়, সংসদ’: হাসনাত আবদুল্লাহকে ধৈর্য ধরার পরামর্শ স্পিকারের

জাতীয় সংসদ অধিবেশনে আলোচনার এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার সংসদ অধিবেশনে কথা বলার সময় হাসনাত আবদুল্লাহ কিছুটা উত্তেজিত হয়ে পড়লে স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না। এটি শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ। এখানে ধৈর্য ধরে কথা শুনতে হবে।’

অধিবেশন চলাকালীন স্পিকার সংসদীয় রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে মৌখিক আলোচনার সুযোগ সীমিত। যেকোনো বিষয়ে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় নোটিশ দিতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে স্পিকার বলেন, প্রয়োজনে পরবর্তী অধিবেশনে বিলের সংশোধনী আনা যেতে পারে।

জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সংসদের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। এখানে শক্তিশালী বিরোধী দল রয়েছে। সংসদের মর্যাদা ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির ফ্যাকাশে পারফরম্যান্সে ইন্টার মিয়ামির ড্রয়ের ধারা অব্যাহত

‘এটি শাহবাগ নয়, সংসদ’: হাসনাত আবদুল্লাহকে ধৈর্য ধরার পরামর্শ স্পিকারের

আপডেট সময় : ০৯:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬