ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাশ

বাংলাদেশ জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ- ২০২৬’ পাশ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

মন্ত্রী তাঁর উত্থাপিত বিলে উল্লেখ করেন যে, এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি গণঅভ্যুত্থানের মহৎ আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা হবে। এই ঐতিহাসিক ঘটনা ও এর সঙ্গে জড়িতদের স্মরণীয় করে রাখার লক্ষ্যে অধ্যাদেশটি আনা হয়েছে।

এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য পেশ করলে, সদস্যরা ‘হ্যাঁ’ বলে এর পক্ষে সম্মতি জানান এবং বিলটি পাশ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাশ

আপডেট সময় : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬