মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে স্পেন পুনরায় ইরানে তাদের দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তেহরানে স্পেনের রাষ্ট্রদূত দ্রুত নিজ দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করবেন। এর ফলে সরাসরি ইরানের রাজধানী থেকে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে।
একই সঙ্গে, স্পেন ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দেশটির অভিযোগ, ইসরাইল মধ্যপ্রাচ্যে সদ্য ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে বিমান হামলা চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
বর্তমানে স্পেন পশ্চিমা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে, ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছে দেশটি। চলমান সংঘাতের প্রেক্ষাপটে, স্পেন ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যেকোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
রিপোর্টারের নাম 





















