পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আকস্মিকভাবে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার পরিপ্রেক্ষিতে এই ছুটি দেওয়া হয়েছে, যা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এমসিআই, সিডিএ, আইসিটি প্রশাসন, আইসিটি পুলিশ, আইইএসসিও, এসএনজিপিএল এবং হাসপাতালসহ জরুরি পরিষেবা অফিসগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। সরকারিভাবে ছুটির কোনো কারণ জানানো না হলেও, প্রায়শই গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানের আগে নিরাপত্তার স্বার্থে এমন বিধিনিষেধ আরোপ করা হয়। পাকিস্তান এই গুরুত্বপূর্ণ আলোচনায় মধ্যস্থতা করছে এবং হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
রিপোর্টারের নাম 





















