যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘিত হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট সংশয় সত্ত্বেও একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলটি ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবে। রাষ্ট্রদূত মোঘাদাম তার এক্সে লিখেছেন, ‘কূটনৈতিক উদ্যোগ বানচাল করতে ইসরাইলি ক্ষমতাসীনেরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যা ইরানি জনগণকে সন্দিহান করে তুলেছে। তবে এসব সত্ত্বেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রতিনিধিদলটি আজ রাতে আসছে।’
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার (৯ এপ্রিল) উভয় দেশ ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
রিপোর্টারের নাম 





















