ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চবিতে ছাত্রদলের বুদ্ধিবৃত্তিক রাজনীতির ডাক, নোমানের নেতৃত্বে বিশাল মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এক বিশাল মিছিল করেছেন। এই মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই মিছিলটি কাটা পাহাড় সড়ক, সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলা ভবন, প্রশাসনিক ভবন ও চাকসু ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছি। এটি কেবল একটি গণ্ডি পার হওয়া অনুষ্ঠান নয়; এটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক আলোকিত সোপান। যেখানে আমরা শিক্ষার অধিকারকে কেন্দ্র করে সমাজের পরিবর্তনে এক জাগরণী শক্তি গড়ে তুলব।’ তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে আমরা গড়ে তুলতে চাই সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক নতুন ধারা; যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিবেক ও যুক্তির ঐক্য অটুট থাকবে।’ প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানের শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত, আধিপত্যবিরোধী ও সবার আগে বাংলাদেশ গড়ার স্বপ্ন আজকের ছাত্রসমাজের জন্য এক অনুপ্রেরণার পথনির্দেশ। তাই শিক্ষার্থীদেরই নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। আমরা রাজনীতির বাইরের বুদ্ধি, সাহস ও সত্যের পথে হাঁটব। আমাদের প্রতিটি পদক্ষেপ জাতিকে অনুপ্রাণিত করবে, আমাদের শিক্ষার আলো অন্ধকার ছাড়িয়ে সবার অন্তরে পৌঁছাবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

চবিতে ছাত্রদলের বুদ্ধিবৃত্তিক রাজনীতির ডাক, নোমানের নেতৃত্বে বিশাল মিছিল

আপডেট সময় : ০৪:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬