ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড ও ব্যাটারি জব্দ

নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করেছে এবং এক ভেকু কন্ট্রাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযানে নেতৃত্ব দেন। সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সুলতান আলী নামে এক ভেকু কন্ট্রাক্টরকে তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, অবৈধ খনন কাজে ব্যবহৃত দুটি ভেকুর চারটি ব্যাটারিও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড ও ব্যাটারি জব্দ

আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬