লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গাডিয়ার ভিটা এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিজানুর ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান যখন সীমান্তে ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যান, তখন মেখলীগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























