ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫: বিমান বাহিনীর আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ এই প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এবারের চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল মুখোমুখি হয় বিমান বাহিনী ঘাঁটি বাশার দলের। খেলায় এ কে খন্দকার ঘাঁটি সরাসরি ৩-০ সেটে বাশার ঘাঁটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে অনবদ্য নৈপুণ্য দেখানোর জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিমকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। তিনি চূড়ান্ত খেলাটি উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনারা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছিলেন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এয়ার কমডোর মো. মাহফুজুর রহমান। পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট সাতটি দল অংশ নিয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের হিসাব আছে, প্রবাসীর কষ্টের হিসাব কোথায়

আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫: বিমান বাহিনীর আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫