ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্রদের দৌরাত্ম্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে অছাত্রদের আধিপত্য শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যে সংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্য গঠিত, সেখানে শিক্ষাজীবন শেষ করা ব্যক্তিদের সক্রিয় ভূমিকা সংগঠনগুলোর স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাধারণ শিক্ষার্থীরা নতুন কমিটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরসহ প্রায় সবকটি ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন অছাত্ররা। অভিযোগ রয়েছে, তারা ছাত্রলীগের পথই অনুসরণ করছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কুবি শাখার আহ্বায়ক কমিটি ২০২১ সালের ১৭ জুন গঠিত হয়েছিল এবং প্রায় সাড়ে পাঁচ বছর পর এখনো সেই আহ্বায়ক কমিটি দিয়েই সংগঠনটির কার্যক্রম চলছে। কমিটির আহ্বায়ক ছিলেন লোক-প্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, যার ছাত্রত্ব প্রায় এক দশক আগে শেষ হয়েছে। সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যিনি ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তারও ছাত্রত্ব প্রায় ৯ বছর আগে শেষ হয়েছে।

অভিযোগ রয়েছে, এই কমিটির কয়েকজন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হলেও শীর্ষ নেতাদের অনেকেরই বর্তমানে আর ছাত্রত্ব নেই। এছাড়া কলেজ শিক্ষক, ব্যবসায়ী এবং অনিয়মিত ব্যক্তিদের সম্পৃক্ততা, ত্যাগীদের অবমূল্যায়ন এবং বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো নিয়ে সমালোচনা রয়েছে।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান কমিটি ৫ জানুয়ারি তারিখে গঠিত হয়েছে। কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোক-প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তাদেরও ছাত্রত্ব নেই। কমিটির অন্যান্য সদস্যদের নাম সংগঠনটি প্রকাশ করেনি।

শিক্ষার্থীরা মনে করছেন, ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্রদের এই প্রবণতা দিন দিন বাড়ছে। কমিটি গঠনে বিলম্ব, বয়সসীমা না থাকা এবং অছাত্রদের নেতৃত্ব ধরে রাখার প্রবণতার কারণে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘নতুন কমিটি কখন হয়, কীভাবে দেয়—এটা তো সেন্ট্রাল ভালো বলতে পারবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্রদের দৌরাত্ম্য

আপডেট সময় : ০৯:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬