ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীতে বসবাসরত বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সদস্যদের সংগঠন ‘ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবার’-এর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কেন্দ্রে এই ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবর্ধনা গ্রহণকালে সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনে আপনারা ঢাকা থেকে কষ্ট করে এলাকায় গিয়ে আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন, যা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া, তিনি এলাকার মাদক সমস্যার বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানান। সংসদ সদস্য আরও বলেন, এই পাঁচ বছরে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, ভালো কাজ করে পাঁচ বছর পর যদি এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করেন, তবেই তাঁর সার্থকতা বোঝা যাবে।

মুহিত তালুকদার বলেন, আগে বগুড়ার নাম শুনলে যারা বিভিন্ন দপ্তরে চাকরি করতেন তারা শান্তিতে থাকতেন না, কারণ বগুড়ার মানুষের চাকরি হতো না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এলাকায় শত শত সমস্যা আছে এবং এগুলোর যৌক্তিক সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আমার বড় চেয়ারের প্রয়োজন নেই। আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমি সেবক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের উপদেষ্টা প্রফেসর ড. এফ, এম আমিনুজ্জামান (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), মো. কবির উদ্দীন প্রামাণিক (যুগ্ম সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), প্রফেসর ড. নুর মহল (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), আব্দুল্লাহ আল ফারুক (পুলিশ সুপার, নরসিংদী), মো. মাহফুজ (পুলিশ সুপার, রংপুর মেট্রো), মো. নাজিমুদ্দিন (ইন্টার-ন্যাশনাল সেলস ম্যানেজার, জিসকা ফার্মাসিউটিক্যালস), প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬